
কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা প্রশাসন ও কুষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন-২৬) উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
এসয়ম প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নির্বাচনী অন্যতম অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি”র আওতায় কেশবপুরে ওই কর্মসূচির শুভ উদ্ভোধন করা হলো যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবিঃ
১৪/০৬/২৬