1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ। বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন । কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান।

কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে যশোরের কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) -কেশবপুরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (০৬ জুলাই-২৬) কেশবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার হালদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক মোঃ জাকির হোসেন এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, সমবায়, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, “গ্রাম উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও গ্রামীণ উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক পাল, দ্বিতীয় স্থান অর্জন করেছে গৌরিঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ইসলাম নুফ এবং তৃতীয় স্থান অর্জন করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া রহমান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে অতিথিরা অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মারক ছবি তোলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, পল্লী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং স্মার্ট, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবিঃ
০৬/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT