1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৩ জুন-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন-এর দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেছুর রহমান, সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, লেলিন কুমার ও জুয়েল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের সামাদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের মৃত সোলায়মানের ছেলে বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা গ্রামের নজরুল ইসলাম মোল্ল্যার ছেলে তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের হযরত আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের শরাফ গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), বাগদা গ্রামের মজিবর রহমানের ছেলে জামাল হোসেন (৩৩) ও বিদ্যানন্দকাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৩) কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন, এএসআই নজরুল ইসলাম, কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মেহেরপুর গ্রামের মৃত এরশাদ আলীর তিন ছেলে লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং রুহুল কুদ্দুস এর ছেলে সিহাব মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবিঃ
০৪/০৬/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT