1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী। শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক ।

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৫) নামে এক ৯ম শ্রেণির ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই- ২৬) সকালে মঙ্গলকোট টু গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে। আহত সিয়াম মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর-এর ছেলে। বর্তমানে সে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থায় করছে।
এ বিষয়ে সিয়াম হোসেনের পিতা মোঃ আব্দুস সবুর কেশবপুর থানায় ওই দিনে একটি অভিযোগ করেছেন। অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে সিয়াম হোসেন (১৫) গত রোববার (১২ জুলাই-২৬) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে মঙ্গলকোট-গোলাঘাটা গামী সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন ব্যাক্তি ২টি মোটর সাইকেল যোগে হেলমেন্ট ও মাক্স পরিহিত অবস্থায় তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে অজ্ঞাতনামা ব্যাক্তিরা সিয়ামকে এলোপাথাড়ি ভাবে কিলঘুসি লাথি ও দুই হাতে চুরির আঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পিতা মাতা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সিয়াম বাড়িতে অবস্থায় করছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। অভিযোগকারী আসামীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার অনুরোধ করেছেন।
দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ৯ম শ্রেণির শিক্ষার্থী আহত হওয়ায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ছবিঃ
১৩/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT