পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা গ্যাংগ্রিন রোগে আক্রান্ত মোঃ শফী বিশ্বাসের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ। পৌরসভার ৪ নং ওয়ার্ডের
আলতাপোল গ্রামের মরহুম আইয়ুব বিশ্বাসের ছেলে শফী বিশ্বাসের চিকিৎসায় এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।
এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মানবিক উদ্যোগের মাধ্যমে অসচ্ছল, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উজ্জ্বল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং শফী বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ছবিঃ
২৫/১১/২৬