1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

কৃষি প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলা হবে-  আইসিটি প্রতিমন্ত্রী -পলক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর জেলা প্রতিনিধি)

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,

 

সরকার প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলার লক্ষে কাজ করছে। কৃষিতে আধুনিকায়ন করেছে সরকার। যার সুফল পাচ্ছে কৃষকরা। চলনবিলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খননের ফলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পেয়েছে।

 

তিনি আরো বলেন, বিএনপি সরকারের সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। সরকার এখন বিনামূল্যে কৃষকদের সার দিচ্ছে।

 

রবিবার সকাল সাড়ে ১০ টায় সিংড়া উপজেলা চলনবিল হলরুমে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রনোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্য গৃষ্মকালীন পেঁয়াজ, নাবী পাট বিজ ও সার বিতরণগৃষ্ম কালীন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, এ, সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ,

 

সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান প্রমূখ।

 

 

পরে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪০ জন ব্যক্তি ও ৫ টি প্রতিষ্ঠান কে দু লক্ষ টাকার চেক প্রদান করেন।

 

এর আগে নিজ বাসভবনে এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT