1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কুড়িগ্রামে প্রেমিকের বিয়ের খবরে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমিকের বিয়ে ও বৌভাতের খবর পেয়ে কিশোরী প্রেমিকা চিরকুট লিখে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে চিড়কুটটি এক্সপার্ট দিয়ে পরীক্ষা করার পর জানা যাবে ঘটনার সত্যতা। এদিকে কিশোরী মমতা মিতুর পরিবার আত্মহত্যার প্ররোচণার অপরাধে প্রেমিক রাজুসহ পরিবারের ৪জনকে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। খবর পেয়ে পালিয়ে গেছে প্রেমিক প্রবর যুবক রাজুসহ তার পরিবারের লোকজন।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকার দশম শ্রেণি পড়–য়া ওই শিক্ষার্থীটির সাথে পাশ্ববর্তী এলাকার কলেজ পড়ুয়া যুবক রাজুর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রাজু অন্য একটি মেয়েকে বিয়ে করে। এই খবর পাওয়ার পর রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কিশোরীটি একটি চিড়কুট লিখে নিজ ঘরের ধরণার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

চিড়কুটে মেয়েটি লিখেছে, ‘আমি মমতা মিতু আমি রাজুকে খুব ভালবাসী। রাজুর জন্য আত্মহত্যা করলাম। কারণ আমি ও রাজু দুজন্যেই দুজন্যকে খুব ভালবাসতাম। কিন্তু রাজুর মা ও বাবা আমাদের সম্পর্কটা মানতে চান না। তাই রাজুর বিয়ে দিয়েছে। আজ ওর বৌ-ভাত এটা আমি মানতে পারছি না। তাই আমি এই পৃথিবী ছাড়লাম। কিন্তু এই শাস্তি আমি একাই ভোগ করব না। আমি চাই আমাদের এই সম্পর্কে মাঝে যারা বাধাছিল তারা আইনি শাস্তি পাক। প্লীজ—মিতু।’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, যে চিরকুট পাওয়া গেছে সেটা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। এটা তারই লেখা কিনা। এদিকে আত্মহত্যা প্রচোরণা দেওয়ার অপরাধে কিশোরীর মামা ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT