1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন । তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ

 

 

কুষ্টিয়ায় হঠাৎ করে বেড়ে গেছে নিউমোনিয়াসহ বিভিন্ন আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জেলার জেনারেল হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় দুইশ শিশু ঠাণ্ডা,জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। সেই সঙ্গে প্রতিদিন হাসপাতালে ৩০ থেকে ৪০ জন করে শিশু ভর্তি হচ্ছে।বর্তমানে শিশু ওয়ার্ডে ২৪ বেডের বিপরীতে প্রায় দেড় শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছে।

 

শিশু ওয়ার্ডে বেড খালি না থাকায় অনেকে বারান্দায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে প্রতিদিন অধিক শিশুকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর এই সাত দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনশতাধিক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন চর অঞ্চলে বন্যার পানি প্লাবিত হয়েছে। বর্তমানে সেটা কমতে শুরু করেছে। এর ফলে ডায়রিয়া নিউমোনিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

 

তবে সতর্কতা মেনে চললে এ রোগ থেকে সুস্থ থাকা সম্ভব বলেও জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT