1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কুমিল্লায় মডেল মসজিদের ক্যাম্পাসে টিকটক ভিডিও নির্মাতা গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে নবনির্মিত মডেল মসজিদের ক্যাম্পাসে টিকটক ভিডিও নির্মাণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ইয়াছিন নামে এক টিকটক নিমার্তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

৮ আগস্ট রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার এর কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি জানান, জেলার দাউদকান্দি উপজেলায় নবনির্মিত দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার এর ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ভিডিও ধারন করে লাইকি ও টিকটক ভিডিও তৈরী করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে ইয়াছিন নামে ওই যুবক। যা ধমীর্য় অনুভূতিতে আঘাত করে। বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়টি পুলিশের নজরে আসলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লাইকি নিমার্তা ইয়াছিনকে জেলার দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্রাম থেকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের প্রয়াত গোলাপ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত ইয়াছিনের (২০) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT