1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কালীগঞ্জে বেপরোয়া প্রাইভেটের চাপায় শ্রমিক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩২ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া প্রাইভেট চাপায় জিয়া (৩৫) নামে এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছে।

নিহত জিয়া খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো তিন শ্রমিক। হতাহতরা সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে।

জানাযায়, সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট গাড়ি দুইজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এসময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে ধানক্ষেতে চলে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা আশঙ্কামুক্ত।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT