1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

কালিয়ার সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫০ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামী সাবুর বখতিয়ারকে ঢাকা থেকে আটক করেছে কালিয়া থানা পুলিশের একটি দল। নড়াইল সদর থানা, কালিয়া থানায় ও জেলা দায়রা আদালতে তার নামে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (১৪ডিসেম্বর) রাজধানীী গ্রীন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাবুর বখতিয়ার ওই গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক সায়েম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানী গ্রীন রোড থেকে ৮টি মামলার ওয়ারেন্ট ও একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী সাবুর বখতিয়ার কে আটক করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে কালিয়া থানার একটি অভিযানিক দল ঢাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আটক আসামীর নামে নড়াইল সদর থানায় ২টি, নড়াইল কোর্টে ১টি এবং কালিয়া থানায় ৫টি মামলার সবগুলোয় ওয়ারেন্ট ও ১টি মামলায় ১বছরের সাজা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT