1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কানাডার গম উৎপাদন বিপর্যয়ের মুখে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

কানাডায় গম উৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত, তীব্র বাতাস ও দাবদাহের কারণে ২০২১-২২ মৌসুমে দেশটির গম উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউএসডিএ জানায়, ২০২১-২২ মৌসুমে কানাডায় গম উৎপাদন কমে ৩ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে। এর আগের মৌসুমে দেশটিতে ৩ কোটি ৫১ লাখ টন গম উৎপাদন হয়েছিল। বর্তমান প্রতিকূল আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে উৎপাদন আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ২০২০-২১ মৌসুমের পর থেকে কানাডায় গমের ব্যবহার লক্ষণীয় মাত্রায় বেড়েছে। এ কারণে গম ও গমজাত পণ্য আমদানি সর্বকালের সর্বোচ্চে উঠে এসেছে। উৎপাদন হ্রাস পেলে আমদানির পরিমাণ আরো বাড়াবে উত্তর আমেরিকার এ দেশ।

এদিকে চীনে শক্তিশালী চাহিদার কারণে ২০২০-২১ মৌসুমে কানাডার গম রফতানি বৃদ্ধি পায়। এ সময় দেশটি ২ কোটি ৮০ লাখ টন গম রফতানি করে। এর আগের মৌসুমে রফতানি করা হয়েছিল ২ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টন। ইউএসডিএ জানায়, চীনে গমের চাহিদা ২০২১-২২ মৌসুমেও ঊর্ধ্বমুখী থাকবে। কিন্তু উৎপাদন ঘাটতির কারণে এ সময় রফতানি কমিয়ে আনবে দেশটি। ২০২১-২২ মৌসুমে কানাডা মাত্র ৩৮ লাখ ৩০ হাজার টন গম রফতানি করবে, যা গত সাত বছরের সর্বনিম্ন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT