1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

কাজিপুরে উৎসব মুখর পরিবেশে ১২ টি ইউনিয়নের দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৫ বার পঠিত

 

আল মাহমুদ সরকার জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ

 

আগামী ৫ ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে কাজিপুর উপজেলা ১২ টি ইউনিয়নে নৌকার মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মজিবল হক গ্রহণ করেন।

আ.লীগের দলীয় মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খান, ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ৩ নং গান্ধাইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ৪ নং শুভগাছায় গিয়াস উদ্দিন, ৫ নং কাজিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, ৬ নং মাইজবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, ৭নং খাসরাজবাড়িতে ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম, ৮ নং চরগিরিশে ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম জিয়াউল হক, ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, ১০ তেকানিতে ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ, ১১ নং নিশ্চিন্তপুরে ইউনিয়নে খাইরুল ইসলাম ও ১২ নং মনসুরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর।

 

 

এর আগে আঃলীগের দলীয় কার্যালয়ের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের নৌকা প্রতীক দিয়েছেন। এর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আশা করি নৌকার ঘাঁটি কাজিপুরে আপনারা দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে একযোগে কাজ করবেন। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT