1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

কাজিপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত

 

মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ৷

বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে সিরাজগন্জের কাজিপুরে পালিত হয়েছে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

 

শুক্রবার ৩ রা ডিসেম্বর) কাজিপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে অংশ নেয় উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়,এ ওয়ান শিশু স্বর্গ অটিস্টিক স্কুল, উদগাড়ি উল্লাপাড়া আর্দশ প্রতিবন্ধী বিদ্যালয়,ফ্রিডম অটিস্টিক এন্ড ডিজেবল স্কুল, মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও আমেনা মনসুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।অনুষ্ঠানটি পরিচালনা করেন এ ওয়ান শিশু স্বর্গ অটিস্টিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। আর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলার আহবায়ক মোছাঃ রিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

 

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে , ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT