1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ননে ১৫ই আগষ্ট উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মিজানুর রহমান মিনু কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ আগষ্ট) বাদ আসর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া বাজারে মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ ১সাংসদ প্রকৌশলী
তানভীর শাকিল জয়।

তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার মধ্যে দিয়ে সুখিসমৃদ্ধ দারিদ্রমুক্ত জাতী গড়ার লক্ষ্যনিয়ে আমৃত্যু কাজ করে গেছেন।

কিন্ত ১৯৭৫ সালে এদেশেরই একদল বেইমান এদেশকে আবার দাবেদারী রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতার সূর্যকে মুছে ফেলার লক্ষ্যে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে।

সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন আজ সময় এসেছে আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে দেশকে ক্ষুদামুক্ত দেশ গড়তে পারলে তবেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা চয়নের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আঃ সালামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রবিউল ইসলাম স্বপন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT