1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

কলকাতার পৌরসভার ভোটে শেষ বেলায় তৃনমূল দলের হয়ে প্রচারের ঝড় তুললেন মগরাহাট পশ্চিমের যুবনেতা ইমরান মোল্লা ও যুব নেত্রী সঙ্গীতা হালদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ বার পঠিত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

কলকাতা পৌরসভার ভোট বাকি মাত্র তিন দিন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারের কাজ শেষ করতে চলেছে। কি ভারতের জাতীয় কংগ্রেস কি বিজেপি এবং বামফ্রন্ট দলের প্রার্থী ও নেতারা। এই মুহূর্তে কলকাতার বিভিন্ন যায়গায় বিভিন্ন দলের ছোট বড় সভা ও রোড শো নৈত্যনৈতিক ভাবে দেখা যাচ্ছে কলকাতার রাস্তা ও ওলিতে গলিতে। আজ কলকাতার বড়বাজার থেকে বিশাল এলাকা জুড়ে রোড শো করেন তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি। অন্যদিকে বিজেপির হয়ে রোড শো করেছেন পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার বিরোধী দলের অন্যতম নেতা শ্রী অধীর চৌধুরী ও শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি এবং শ্রী নেপাল মাহাতো এবং বামফ্রন্টের হয়ে প্রচার করেন সাবেক এম পি ও বামফ্রন্টের নেতা শ্রী সুজন চক্রবর্তী সহ বিভিন্ন দলের নেতা। আজ কলকাতার মুসলিম প্রধান এলাকায় তৃনমূল দলের হয়ে, ১৪০,নাম্বার, ওয়াটে শেষ বেলায় প্রচারের ঝড় তোলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতা ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের নেত্রী এবং জেলা পরিষদের সদস্য শ্রী মতি সঞ্জীতা হালদার এবং কলকাতা বন্দর এলাকার নেতা ও মেটিয়াবুরুজ বিধান সভার বিধায়ক জনাব আব্দুল খালেক মোল্লা সহ অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT