1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাইয়ের ১ মহিলার মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫৪ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাইয়ের ১ মহিলার মৃত্যু।

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেবী আক্তার (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী। মঙ্গলবার সকাল ৬ টা ২৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসা অং মারমা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান গত ২৪ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে ।

মৃত্যুবরনকারী বেবী আক্তারের পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই তাঁর করোনা পজেটিভ আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ২৮ জুলাই তাঁকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT