1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘােষনা করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘােষনা করে ৩ সদস্য বিশিষ্ট  নির্বাচন পরিচালনা কমিটি ঘােষনা করা হয়েছে।

 ১০ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের এক সাধারন সভা ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি বিগত  কমিটি বিলুপ্ত ঘােষনা করেন। এর পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মােস্তফা শফিকুল ইসলাম। উপস্থিত  সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা  কমিটি গঠন করা হয়।  কমিটির প্রধান হলেন শিক্ষক আঃ খালেক, সদস্য শিক্ষক নুরুল আমিন নাহিন ও শিক্ষক মােঃ হাবিবুল্লাহ হাবিব।  নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের আয়ােজন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক  শেখ হারুন অর রশিদ, মােস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, শিক্ষক আঃ খালেক, শেখ মনিরুজ্জামান মনু, মােঃ রিয়াসাদ আলী, জিএম নজরুল  ইসলাম, গীরেন্দ্র নাথ মণ্ডল, মােঃ শরিফুল আলম, শিক্ষক আঃ রউফ, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ ইমতিয়াজ উদ্দিন, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, শিক্ষক মোঃ মাসুদ রানা প্রমুখ। 

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ১০/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT