1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কয়রায় হরিণের মাংসসহ আটক- ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রা থেকে ১০ কেজি হরিণের মাংসসহ আল-আমিন হোসেন নমে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

৩ আগষ্ট ভোর ৫টার দিকে উপজেলার ঘড়িলাল বাজারে বিশেষ অভিযান চালিয়ে ঘড়িলাল বাজারস্থ খেয়াঘাট থেকে মাংসসহ তাকে আটক করে। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মুসা ঢালীর ছেলে।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমাণ্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা স্টেশনের একটি টিম কয়রা উপজেলার ঘড়িলাল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ আল আমিনকে আটক করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে হরিণের মাংস এবং আটককৃতকে কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। এই এলাকায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও গোলপাতা আহরণের নামে প্রবেশ করে হরিণ শিকার করে আসছে বলে জানায় কোষ্টগার্ড। এ ঘটনায় কয়রা থানায় বণ্যপ্রাণী আইনে মামলা দায়ের করেছে বনবিভাগ।

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখ ঃ- ০৩/০৮/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT