1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় হঠাৎ ভাঙ্গন আতংকে এলাকাবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামের খাশিটানা হারুন গাজীর বাড়ীর পাশে শাকবাড়ীয়া নদীতে ভাটির টানে প্রবল স্রোতের কারণে ওয়াপদার বেড়িবাঁধে আকর্ষিক ভাঙ্গনে ২০০ মিটারের মত নদী গর্ভে বিলিন হয়েছে। তবে ভাটিতে ভাঙ্গন লাগায় লোকালয়ে এখনো পানি প্রবেশ করেনি।

১০নভেম্বর বৃহস্পতিবার ভোরে ভাটির সময় প্রবল স্রোতের টানে হঠাৎ ওয়াপদার বেড়িবাঁধে ভাঙ্গন দেখে তাৎক্ষণিক স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খানের নেতৃত্বে স্থানীয়রা নিজেদের ঘরবাড়ি সোনালী ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রিং বাঁধের কাজ শুরু করে এবং জোয়ার আসার আগেই রিংবাঁধ বেঁধে শংকা মুক্ত করে।

তিনি বলেন, রাতের জোয়ারে বেড়িবাঁধে ফাটল ধরেছিলো, ভোর বেলা ভাটির টানে ২মিটারের মত নদীতে বিলিন হয়েছে। দুপুরের জোয়ারের পানি আটকানোর জন্য সকাল থেকে এলাকাবাসীর সহযোগিতায় রিংবাঁধের কাজ সম্পন্ন করে জোয়ারের পানি আটকাতে সম্ভব হয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ লেয়াকত আলী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাচ্ছি। সাতক্ষীরা থেকে আসতে অনেক সময়ের ব্যাপার এখনো পৌছাতে পারেনি । স্পটে পৌঁছে বলতে পারবো সেখানে কি অবস্থা

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ১০/১১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT