1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কীটনাশক ব্যাসায়ীকে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কীটনাশক বিক্রি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২৩ আগস্ট বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কাটমারচর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ্- জামান। জানা গেছে, উপজেলার উত্তর বদকাশি ইউনিয়নের
কাটমারচর গ্রামের ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ আরশাদ আলী দীর্ঘদিন ধরে কাটমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার দোকানে বিভিন্ন ধরনের কীটনাশক বিক্রি করে আসছে। বিদ্যালয় লাগোয়া দোকানে কীটনাশক বিক্রি করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আর তার প্রভাব পড়ছে কোমলমতি শিশু শিক্ষার্থীর উপর। তারা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে এমন অভিযাগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার নিকট থেকে জরিমানা আদায় করা হয় এবং ৭ দিনের মধ্যে স্কুলের সামনে থেকে দোকান ঘর অপসারনের নির্দেশ প্রদান করেন। এছাড়া বেদকাশী দিঘীর পাড় এলাকায় বসতবাড়ীতে গরুর খামার তৈরী করে পরিবেশ নষ্ট করায় খামার মালিক অচিন্ত মন্ডলকে ১৫ দিনের মধ্যে তা অপসারন করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ২৩/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT