1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

কয়রায় বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সংবর্দ্ধিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
খুলনার কয়রায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কয়রা উপজেলা শাখার উদ্যোগে পূর্ণ: নির্বাচিত জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষকে সংবর্দ্ধিত করা হয়েছে।

গত ২রা নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সভাপতিত্বে ও সহ-সভাপতি কার্তিক কুমার বিবেকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পূর্ণ: নির্বাচিত জেলা পরিষদ সদস্য, সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব লীগ নেতা চৌধুরী রায়হান ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য রবার্ট নিক্সন ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায় ও জেলা পরিষদ খুলনা- ২ থেকে নবনির্বাচিত সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা জিএম আবদুল্লাহ আল মামুন লাভলু।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যড: প্রদীপ তরফদার, উপজেলা যুবলীগ নেতা এ্যড: আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবীন, রহমত উল্লাহ উজ্জ্বল, ডিএম ইখতিয়ার উদ্দিন হীরো, রামপ্রসাদ সরদার, দয়াল মুণ্ডা, নিরাপদ মুণ্ডা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অভিজিৎ মহলদার, গৌরপদ মিস্ত্রী, বিপ্রজিৎ মণ্ডল, কৃপাসিন্ধু মুণ্ডা, রাজেন মণ্ডল, স্বপন মিস্ত্রী, অবিনাশ সরদার, সুব্রত মুণ্ডা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী রায়হান ফরিদ ও বিশেষ অতিথি রবার্ট নিক্সন ঘোষকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্দ্ধিত করা হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৩/১১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT