1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় নির্বাচনী গনসংযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

খুলনা কয়রা প্রতিনিধি:

খুলনা ৬ আসনে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। 

৭ ডিসেম্বর রবিবার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ও আমাদী ইউনিয়নে দিনব্যাপী এ গণসংযোগ করেন তিনি। এ-সময় তিনি ইউনিয়নের হিন্দু মুসলমান সম্প্রদায়ের সকলের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। 

দিনব্যাপী গণসংযোগে তিনি মহেশ্বরীপুরের, বানিয়াখালী, ফুলতলা, হড্ডা, ভাগবা, হড্ডা ডি এম, আমাদী ইউনিয়নের ভান্ডারপোল, বালিয়াডাঙ্গা, খিরোলহ আমাদী ইউনিয়নের বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জামায়াতের খুলনা জেলা সূরা সদস্য কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ প্রমুখ। 

এছাড়া উক্ত দুই ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৭/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT