1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা:
কয়রায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে রেলী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা ইউসিসিএ লি:-এর সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভপতিত্বে ও প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্লাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সমবায়ী মফিজুল ইসলাম, সুলতানা মিলি প্রমুখ।
অনুষ্ঠানে ১৫১টি সমবায় সমিতির সভাপতি-সম্পাদক মণ্ডলী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মুজিব মহিলা সমবায় সমিতি লিঃ- এর সভাপতি সুলতানা মিলির নিবন্ধিত সনদপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৫/১১/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT