1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু   ফাঁসীর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রা উপজেলার শিমলারআইট গ্রামে এছার আলী সরদার (৫৫) হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন শুক্রবার উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামের স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,  চলাচলের পথ অবৈধভাবে দখলকে কেন্দ্র করে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে এছার আলী সরদারকে হত্যা করা হয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নিহত এছার আলী সরদার ছিলেন একজন সৎ ও সম্মানিত ব্যক্তি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

উল্লেখ্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের পথের জমি দখলকে কেন্দ্র করে শিমলারআইট গ্রামের শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারের সঙ্গে এছার আলী সরদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয়পক্ষ অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এছার আলী সরদারসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকে। গুরুতর আহত হন এছার আলী সরদার। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪জুন সন্ধ্যায়  মারা যান।

 মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত প্রকৃত দোষীদের বিচার ও ফাঁসীর দাবী বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে নিহতের আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০৫/০৬/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT