1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক। যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক । দূর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কয়রায় কন্টিনজেন্সি প্ল্যান শেয়ারিং কর্মশালা। কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন।

কয়রায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের ছোটন বাহিনীর সহযোগী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

১৪ অক্টোবর, মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনা জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর, সোমবার সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনীর কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে ঐ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তির নাম সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগীতা করে আসছিলেন।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৪/১০/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT