1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 খুলনার কয়রা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধের অগ্রসেনানী ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পরে কয়রা উপজেলার সাধারণ ছাত্র -জনতার উদ্যোগে মসজিদে আবু বকর সিদ্দিক (রাঃ) এর সামনে থেকে শুরু হয়ে মধুর মোড় প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার সাবেক আহবায়ক ইঞ্জিঃগোলাম রব্বানী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, এনসিপির খুলনা জেলা সদস্য এ্যাডঃআবু বক্কর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব এস কে গালিব, যুগ্ম আহবায়ক রাকিব বিল্লাহ, সিনিয়র সদস্য সচিব মারুফ বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব শাহ আলম, ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি বায়জিদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাহ হোসেন ও সদস্য নাহিদ হোসেন সহ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয় ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের মুখপাত্র। ওসমান হাদির হত্যা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে‌। নতুবা এই হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। এক হাদিকে হত্যা করে এই ভারত বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না। লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিবে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৯/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT