1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কযরায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা  অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস। 

২৪ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল  অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো যে, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত কয়রা মৌজায় ৮৯৮ খতিয়ানে ৮১৯ দাগে ২.৮০ একর জমিতে বসবাস সহ ধান চাষাবাদ করে আসিতেছি। ঐ জমির দলিলে দাগ ও খতিয়ান অনুয়ায়ী আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ৮১৯ দাগের কোন জমি নেই। তার পরেও তারা জোরপুর্বক জমি দখলের চেষ্টা চালায়। তারই রেশ ধরে গত ১১ ডিসেম্বর আমার কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে সুপদ বিশ্বাস সহ আরও অনেকেই আমার কাছে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক প্রেরণ করেন। আমি সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে কয়রা উপজেলা ম্যাজিস্টেট আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা থেকে রেহাই পেতে তারা আমার বিরুদ্ধে শ্যালো মেশিন ভাঙ্গা সহ জমি দখলের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে দোষীদের দৃষ্টামুলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ২৪/১৩/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT