1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সরকার ঘোষিত নিয়ম মেনে ভেড়ামারা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল।

কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে আটক আলম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

 

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে মোহাম্মদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃত মোহাম্মদ আলম উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকার বাসিন্দা।

 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুলিশ নিয়োগে আলম নামে এক ব্যক্তি দুই জনের কাছ থেকে ৫০ হাজার, দুই জনের কাছ থেকে এক লাখ করে এবং এক জনের কাছ থেকে তিন লাখ টাকা নেয়। সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে সদর উপজেলা থেকে আলমকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে আলম। আলমের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ। এর আগেও বিভিন্ন দফতরে নিয়োগের কথা বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করেছিল আলম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT