1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

এবার কানলায় গঙ্গায় কুমীরের দেখা, কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

গত দুই দিন আগে পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলা ও নদীয়া জেলার কাছাকাছি হুগলি র গঙ্গা নদীর তীরে হঠাৎ দেখা গেছে একটি বিশাল কুমীর। যা নিয়ে পশ্চিম বাংলার বন দপ্তর কে খবর দেওয়া হয়। তার পর ফের কুমিরের দেখা মিলল কানলায় গঙ্গায় তীরে। স্হানীয় বাসিন্দাদের মধ্যে বহু মানুষ এই কুমীর টি কে ডাঙ্গায় উপর উঠে রোধ পোয়াতে দেখতে পান। হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তর কে কিন্তু তাদের আসার আগে গঙ্গায় নেমে যায় এই কুমীর টি। অনুমান করা হচ্ছে এই কুমীর টির গন্তব্য রয়েছে হুগলি নদীর তীর বরাবর এলাকায়। নদীয়া জেলার কিছু যায়গায় ঘুরে বেড়ায় এবং হুগলি নদীর তীরে অবস্হান করাতে বহু মানুষ ভয়ে গঙ্গায় স্হান করতে যেতে ভয় পাচ্ছেন। এবং ছোট নৌকা ও তেলেডাঙা নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে হচ্ছে ধীবরদের। তবে কি কারণে এই কুমীর গঙ্গায় প্রবেশ করেছে এবং কোথায় থেকে আসলো তা কেউ অনুমান করতে পারছে না। তবে ধারণা করা হয়েছে যে বিগত ভারী বর্ষায় সব ডুবে যায়। সেই সময় হয় সুন্দর বন নতুবা ভারতের মধ্য প্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্যের বা উড়িষ্যার কোন নদী নালা থেকে এখানে এসে পড়েছে। তবে কুমীর টির ধরার জন্য বন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT