1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

একই দিনে তিন বীরের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে একই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান তিন বীর মুক্তিযোদ্ধাকে হারালো সরিষাবাড়ীবাসী। ১১আগষ্ট তিন বীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

 

গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ এর তত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শমশের আলী (৭৫), অপরদিকে ৪নং আওনা ইউনিয়নের স্থল গ্রামের মৃত পাশান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা ছামছুর হক (৬৩), একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান (শহিদ কমান্ডার) (৬৫) মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি——–রাজিউন)। বার্ধক্যজনিত কারনে তাদের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁরা আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

 

এসময় অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন তারাকান্দি তদন্তকেন্দ্র ইনচার্জ আব্দুল লথিফ ও পুলিশ বাহিনীর সদস্যরা। আরো উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কে এম ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছামাদ, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সেজনুসহ শত শত মুসুল্লিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT