1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে শ্যামনগরে উপকূল দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় উপকূলীয় প্রেসকাবের আয়োজনে ১২ নভেম্বর প্রস্তাবিত উপকূল দিবসকে রাষ্ট্রীয় ঘোষণার দাবীতে র‌্যালী, মানববন্ধন ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ উন্নয়ন কাব, সিডিও ,সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিকের সহযোগিতায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর উপজেলা প্রেস কাবের সভাপতি জি এম আকবর কবীর,শিক্ষক রনজিৎ কুমার, সিএস আর এল কর্মকর্তা পিযুজ বাউলিয়া, বারসিক কর্মকর্তা রাম কৃষ্ণ যোদ্দার,ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন উপকূল বাঁচলে বাচঁবে দেশ। উপকূলকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলসহ বাংলাদেশ দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় ঝুকি দিন দিন বাড়ছে। উপকূলীয় এলাকায় মানুষের বসবাস করা খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে। এই এলাকার মানুষ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ক্ষতিপুরন দিতে হবে।কার্বন নি:সরন কমাতে হবে। আমাদের সকল প্রানের নিরাপত্তা চাই। সেই সাথে উপকূলের সুপেয় পানির আধার তৈরী ও সংরক্ষন করতে হবে।

বক্তারা উপকূল দিবসে ১২নভেম্বরকে উপকূল দিবস ঘোষনা , টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা , জলবায়ু ক্ষতিপূরণ আদায় ও কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য করা, উপকূলের উন্নয়নে আলাদা বোর্ড গঠন সহ অন্যান্য দাবী তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে উপকূল সুরক্ষায় মানববন্ধন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT