1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

উপকূলীয় শ্যামনগরে ঘূনিঝড় সিত্রাং মোকাবেলায় ১৬২ টি সাইকোন শেল্টার প্রস্তত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলায় জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণের জন্য ১৬২টি সাইকোন শেল্টার প্রস্তত রাখা হয়েছে। প্রতিটি সাইকোন শেল্টারে প্রায় একহাজার জনাসাধারণ আশ্রয় গ্রহণ করতে পারবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরে ও উপজেলার বারটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকল আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। সাইক্লোন শেল্টারে লোকজন উঠতে শুরু করেছে। আবহাওয়ার সংকেত সহ উপকূলীয় জনসাধারণকে সাইকোন শেল্টারে আশ্রয় গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন সকল ইউনিয়নে ট্যাগ অফিসারবৃন্দ সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া দ্বীপ ইউনিয়ন গাবুরার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য কয়েকটি ট্রলার প্রস্তত রাখা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন উপকূলের পাউবোর বেড়ী বাঁধ ভাল আছে। কোথাও সমস্যা থাকলে পাউবো কতৃপক্ষ সমাধান করার কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন বারটি ইউনিয়নের জন্য মেডিকেল টিম প্রস্তত করা সহ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সরজমিনে দেখা যায় শ্যামনগর উপজেলা পরিষদ কন্ট্রোল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নিজে উপস্থিত হয়ে সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল এবং একই সাথে হালকা ঝড়ো হাওয়া ছিল।

ছবি- শ্যামনগরে ঘূনিঝড় সিত্রাং এর প্রভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী পরিবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT