1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

উপকূলীয় শ্যামনগরের পদ্মপুকুরে ঘূর্নিঝড় বিষয়ক মাঠ মহড়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

“পতাকা দেখলে তিন,নিরাপদে আশ্রয় নিন। দূর্যোগের নেই দিনক্ষণ,প্রস্তত থাকুন সারাক্ষণ।” এসকল শ্লোগানকে সামনে নিয়ে সোমবার বিকালে উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘূনিঝড় বিষয়ক গণসচেনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

ঘূনিঝড় প্রস্ততি কমসূর্চির(সিপিপি) আয়োজনে ব্রাকের দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সহায়তায় মাঠ মহড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মমিনুর রহমান। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান জি আম আমজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল।

সমগ্র অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা ও মাঠ সজ্জায় ছিলেন সিপিপি শ্যামনগর উপজেলার সিনিয়র সহকারী পরিচালক মুন্সিনূরমোহাম্মদ।

শিক্ষক রনজিৎ বর্মনের সঞ্চালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক ঢাকার ডেপুটি ম্যানেজার সানজিদা আফরিন, পদ্মপুকুর ইউপি সদস্য মোঃ লিয়াকত হোসেন।

সিপিপি সদস্যদের অংশ গ্রহণে মাঠ মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ব্রাকের বিভাগীয় কর্মকর্তা জি এম মাইনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ওজিয়ার রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, তপন কুমার মন্ডল, জামাল হোসেন, জাহানারা খানম প্রমুখ।

ছবি- শ্যামনগরের পদ্মপুকুর সিপিপির ঘূর্নিঝড় বিষয়ক মাঠ মহড়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT