1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

আশাশুনির জামালনগরে মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগ, দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

শাহীন বিশ্বাস,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা একটি মৎস্য ঘের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার জামাতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জামালনগর গ্রামের মৃত মোকাব্বেল হোসেনের ছেলে মোতাহার হোসেন প্রায় ১৩ বছর ধরে নিজ মালিকানাধীন মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি একই ওয়ার্ডের ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান তার জামাতা রনিকে সঙ্গে নিয়ে ওই ঘেরের জমিতে বসতঘর নির্মাণের উদ্দেশ্যে খুঁটি পুঁততে শুরু করেন বলে অভিযোগ করেন মোতাহার হোসেনের পরিবার।
মোতাহার হোসেনের স্ত্রী রাশিদা খানম বলেন, “আমাদের জমির সকল বৈধ কাগজপত্র রয়েছে। ২০১৪ সালে আমরা কে এম আজাদুল ইসলামের স্ত্রী মাহবুবা ইসলামের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করে দখল বুঝে নিই। তারপর থেকেই আমরা সেখানে মাছ চাষ করে আসছি। কিন্তু ইউপি সদস্য রকিবুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে এই ঘের দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এবারও তিনি তার জামাতাকে সঙ্গে নিয়ে ঘেরের মধ্যে বসতঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে খুলনায় পড়াশোনা করে, স্বামী ব্যবসার কাজে অধিকাংশ সময় গোয়ালডাঙ্গা বাজারে থাকেন। আমি বাড়িতে একা থাকি। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা জোরপূর্বক ঘের দখলের চেষ্টা করছেন। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন হোসেন বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি মোতাহার চাচা এই ঘেরে মাছ চাষ করছেন। গতকাল সকাল প্রায় ১১টার দিকে দেখি ইউপি সদস্য রকিবুজ্জামান ও তার জামাতা রনি সেখানে ঘর নির্মাণের জন্য খুঁটি পুঁতছেন। বিষয়টি আমাদের কাছে খুবই দুঃখজনক লেগেছে।”
প্রতিবেশী মঞ্জুয়ারা খাতুনও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, “আমি ছোটকাল থেকে দেখছি এই ঘের মোতাহার চাচার দখলেই আছে। আমরা চাই, তার বৈধ সম্পত্তি তিনি যেন শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারেন।”
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে ইউপি সদস্য কে এম রকিবুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT