1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

আমেরিকায় প্রয়াত ধামইরহাটের আসমাউল হোসনার নামে দ্বিতীয় তলা মসজিদ নির্মাণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকারের ছোট মেয়ে প্রয়াত আসমাউল হোসনা (ইতি)র নামে ‘আসমাউল হোসনা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ১ অক্টোবর সকালে উপজেলার মালাহার সড়কের বেলীর মোড়ে ওবায়দুল হক সরকারের উদ্যোগে প্রয়াত মেয়ে আসমাউল হোসনা’র নামে ২য় তলা মসজিদ নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। কয়েকটি গ্রামের মুসল্লিরা এ মসজিদে এক সাথে নামাজ আদায় করতে পারবে বলে এমন মহতি কাজের জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক (মুক্তা) ওবাদুল হক সরকারের ভুয়সী প্রংশা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আমেরিকার মাটিতে চিরসায়িত প্রয়াত আসমাউল হোসনার ভগ্নিপতি ও উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, বড় ও মেজ ভাই সেতু, সুমন, স্থানীয় কাউন্সিলর একরামুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী প্রয়াত ইতি’র জন্য পরকালের সর্বচ্ছো শান্তির মোকাম দান ও সুষ্ঠু ভাবে মসজিদটি নির্মাণ কল্পে দোয়া পাঠ করেন উত্তরবঙ্গের পীরে কেবলা চকভারুনিয়া শাহসুফি কোরবান আলী হুজুরের নাতি জামাই মাওলানা আব্দুস সালাম। সমাজসেবক ওবায়দুল হক সরকার জানান, আমেরিকা প্রবাসী আমার ছোট মেয়ে আসমাউল হোসনা (ইতি) কিছুদিন পূর্বে আমেরিকাতেই পরলোক গমন ও ওই খানেই দাফন-কাফন সম্পর্ন করা হয়। আমার মেয়ের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর ওয়াস্তে দ্বিতীয় তলা বিশিষ্ট এই মসজিদ নির্মাণের সমুদয় অর্থ আমি প্রদান করবো। মুসল্লিবৃন্দ নামাজে আল্লাহ’র ইবাদত করতে পারবেন, এ সময় তিনি তার প্রয়াত মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT