1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

আনোয়ারায় সিমস প্রকল্পের আয়োজনে অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা প্রতিনিধি ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর সিমস প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হল রুমে ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশির সিমস প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রত্যাশির সিমস প্রকল্পের আনোয়ারা উপজেলা কোর্ডিনেটর চৌধুরী সাফায়াতুজ্জামান সিফাতের সঞ্চালনায় এবং প্রত্যাশির সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ আজীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃত্বসম্পন্ন ব্যাক্তিবর্গসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন,প্রবাসীরা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ।তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের দেশের চালিকাশক্তি। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে প্রতিবছর বিভিন্ন দালালদের হাতে প্রতারিত হয়ে প্রচুর মানুষ অবৈধ পথে বিদেশে যেতে বাধ্য হচ্ছে।যার ফলস্বরূপ তারা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হচ্ছেন।এই সমস্যা থেকে উত্তরণে সরকার প্রতিবছর বিভিন্নভাবে মানুষকে সচেতন করে যাচ্ছে।যথাযথ প্রশিক্ষণ নিয়ে প্রবাসীদের বিদেশ যেতে উৎসাহিত করার জন্য স্থানীয় নেতৃত্বসম্পন্ন ব্যাক্তিবর্গদের প্রতি আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT