1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

আনোয়ারায় ফ্রি টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ফ্রি টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদে ভারচুয়ালে এই কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন,সারা উপজেলা জুড়ে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফ্রি টিকা প্রদান কর্মসূচী পালন করা হচ্ছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মত আনোয়ারাতেও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। আনোয়ারাতে আজকে সর্বমোট ৬৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

 

উল্লেখ্য যে, আজ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ১,২, ও ৩ ওয়ার্ডের সর্বমোট ৬হাজার ৬শ জনকে এই টিকা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT