1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

আনোয়ারায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংশয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২১১ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় চালান এখনও না আসায় প্রথম ডোজ নেওয়া অনেকেই সময়মতো দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। যথাসময়ে কি দ্বিতীয় ডোজ পাবেন তা নিয়ে শঙ্কায় আছেন তারা।

 

বুধবার (১১ আগস্ট ) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, রেজিস্ট্রেশন অনুযায়ী দ্বিতীয় ডোজের নির্ধারিত তারিখ পার হওয়ার পরও তারা এসএমএস পায়নি । টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা। তাদের নিশ্চিত করে কিছু বলাও হচ্ছে না।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা মোহাম্মদ ওমর জানান, আমার প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর তারিখ দেয়া হয় দ্বিতীয় ডোজ গ্রহণ করার কথা। আজসহ চার-পাঁচ দিন এখানে আসার পরও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। কেবল বলছে, এসএমএস না পেলে টিকা দেওয়া যাবে না। কবে এসএমএস পাবো বলেন?

এরকম অনেক মানুষ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পরে যে কোনো দিন দ্বিতীয় ডোজ দেওয় হয়। দ্বিতীয় ডোজের টিকা এ মুহূর্তে হাতে নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ হাজার ৪৮৪ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।তবে ১৪ তারিখের পরে টিকা আসবে পারে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT