1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

আনোয়ারায় আবারো কলেজ ছাত্রের লাশ উদ্ধার- এলাকাবাসী বিক্ষোভ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ইছামতি এলাকায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রেরলাশ উদ্ধার করেছে পুলিশ।

 

ঘটনায় রহস্য দানা বেঁধেছে।নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।শনিবার (২ অক্টোবর) মধ্যরাত পৌণে ২টার সময় উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে ওই কলেজ ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মাসুমআনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের ছেলে। মাসুম আনোয়ারা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র বলেজানা গেছে।এদিকে মরদেহ উদ্ধারের পর থেকে ক্ষোভে ফুঁসছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। তারা এ ঘটনায় সুষ্ঠ ততন্তপূর্বকজড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে।

 

নিহতের পরিবার জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে অপর একজনের সাথে মোটরসাইকেলে চড়েউপজেলার ইছামতি এলাকায় যান মাসুম। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রাত পৌণে ২টার সময় পুলিশ গিয়ে মাসুমেরলাশ উদ্ধার করে।নিহতের পিতা আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে খুন করাহয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি।

 

রবিবার সকালে থানায় গিয়ে দেখা যায় মাসুম হত্যার প্রতিবাদে কয়েকশো মানুষ থানা চত্বরে অবস্থান নিয়েছেন।এ সময়হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মিছিল করে এলাকাবাসী। নিহতের মা-বাবা ও আত্বীয়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়েওঠে। একের পর এক হত্যাকাণ্ড ঘটে গেলেও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় স্থানয়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। লাশ মর্গেপাঠানো হয়েছে। তাছাড়া ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT