1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

আত্রাইয়ে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ৭।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩০৬ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষে মাধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। বুধবার উপজেলার বান্দাইখাড়া দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

 

জানা যায়, ওই গ্রামের নজরুল ইসলাম ও তার ওয়ারিশরা দীর্ঘদিন থেকে জমি ভোগ দখল করে আসছেন। একই গ্রামের মজিবর রহমান ও তার ওয়ারিশরা ওই জমির মালিকানা দাবি করেন। বুধবার সকালে মজিবর রহমান তার লোকজনসহ জমিতে ধান রোপনের জন্য যান। এ সময় নজরুল ইসলাম তার লোকজনসহ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নজরুল ইসলাম (৪৮), তার ছেলে ফায়সাল (১৬), মোসলেম উদ্দিনের ছেলে জিল্লু (৪৫), মোজাহারুল ইসলাম (৫০), নূর মোল্লা (৬০) এবং প্রতিপক্ষের মজিবর রহমান (৬০) তার ছেলে সিরাজুল ইসলাম (৩৮) ও মজনু (৩৫) আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT