1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের উদ্দোগে, হারিয়ে যাওয়া প্রায়, ২৪৭,টি, মুঠো ফোন ফিরিয়ে দিলেন প্রাপকদের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

মনোয়ার ইমাম কোলকাতা থেকে।

পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের উদ্দোগে চুরি ও হারিয়ে যাওয়া প্রায়, ২৪৭,টি, মুঠো ফোন প্রকৃত প্রাপকদের কাছে ফিরিয়ে দিলেন ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার শ্রী অভিজিৎ ব্যানার্জী আই পি এস ও ডায়মন্ডহারবার জেলা পুলিশের এস ও জি। বেশ কিছুদিন হল ডায়মন্ডহারবার জেলা পুলিশের উদ্দোগে চুরি ও হারিয়ে যাওয়া মুঠো ফোন উদ্ধারের কাজে না জেলা পুলিশ। এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে বজবজ ও মহেশতলা থানা ও সাতগেছিয়ি ও ফলতা থানা ও রামনগর থানা এবং বিষ্ণুপুর থানা সহ মগরাহাট এবং উস্হি থানা এলাকায় বিভিন্ন মানুষের মুঠো ফোন চুরি ও হারিয়ে যায়। সেই সব ফোন উদ্ধার করে আজ প্রকৃত মুঠো ফোনের মালিক দের মধ্যে বিতরণ করা হয়। এই কাজে সাহায্য করেন ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে সব থানার অফিসার ইনচার্জ ও আই সি এবং সি আই এবং এস ডি পি ও এবং জেলা গোয়েন্দা পুলিশ। বহু কড়খড় পুড়িয়ে চিরুনি তল্লাশি চালিয়ে এই সব মুঠো ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। এর আগে ডায়মন্ডহারবার জেলা পুলিশের উদ্দোগে বহু মুঠো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এই সব হারিয়ে যাওয়া মুঠো ফোন ফিরত পেয়ে প্রকৃত মালিকরা ডায়মন্ডহারবার জেলা পুলিশের কাজে খুশি হয়েছে। দেশ ও সমাজ এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে বদ্ধ পরিকর ডায়মন্ডহারবার জেলা পুলিশ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT