1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

আগামীকাল আসছেন মৌলভীবাজার বন পরিবেশও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাবউদ্দিন এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৪৭ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

এক দিনের সংক্ষিপ্ত সফরে মৌলভীবাজারে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) মৌলভীবাজার জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি মৌলভীবাজার সফরে আসবেন।

 

 

 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে সফরের উদ্দেশ্যে তিনি ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। সিলেট থেকে মৌলভীবাজার এসে তিনি বেলা ১১টায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের পর দুপুর ১টায় তিনি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, অসচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ‘জীবন পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার জেলার কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় যোগদান করবেন।

 

 

 

বিকেল ৪টায় যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীদের পক্ষ থেকে প্রদত্ত কোভিড-১৯ জরুরি চিকিৎসাসামগ্রী বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। মৌলভীবাজার সফরের বিষয়টি তার ব্যক্তিগত সহকারী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

মোঃ জাকির হোসেন

জুড়ী মৌলভীবাজার

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT