1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

অবৈধভাবে যাদপপুর সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে আটক ১৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহের মহেশপুরে ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ ভোরে পৃথক অভিযানে মহেশপুর উপজেলার ২টি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিরি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরে সোনাইডাংগা গ্রামের প্রাইমারী স্কুলের সামনে থেকে ৪ জন পুরুষ, ৫জন নারী ও ৪জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করে বিজিবি । তারা প্রত্যেকেই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাচ্ছিল।

অন্যদিকে, ভোর ৪টার দিকে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা থেকে ৪জন পুরুষ, ৬জন নারী ও ৩জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্ট করেছিল।

তিনি আরে বলেন, তাদরে প্রত্যেকের বাড়ী, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কক্সবাজার, বাগেরহাট, যশোর জেলায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT