1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

অবশেষে মৃত্যু স্বামীর গরম তেলে দগ্ধ হওয়া স্ত্রী’র।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

স্বামীর গরম তেলে দগ্ধ গৃহবধূ স্বর্ণা বেগম (৩৫) অবশেষে মারা গেছেন। ঢাকাস্থ শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর বুধবার ভেরে তিনি মারা যান। নিহত গৃহবধূ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা এলাকার সেজনু মিয়ার (৪০) স্ত্রী।

 

নিহত স্বর্ণা বেগমের মা শিরিনা বেগম অভিযাগ করেন, বিয়ের পর থেকেই তাঁর জামাই মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। স্বর্ণা বেগম বাধ্য হয়ে সাভারের জিরানী এলাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। ঠিকানা সংগ্রহ করে গত ২৪ সেপ্টেম্বর সেজনু সেখানেও যায়। রাতে ঘুমন্ত অবস্থায় সে স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে দেয়। রাতেই তাঁকে বাড়িতে এনে পরদিন সকালে তাঁকে সরিষাবাড়ী হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা বার্ণ সার্জারী ইন্সটিটিউটে স্থানান্তর করা হলে সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান।

 

এ বিষয়ে তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, ঘাতক স্বামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT