1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

হারাগাছ মেট্রোপলিটন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

হারাগাছ থানায় ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুর ১২ ঘটিকায় থানার কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (অপরাধ), আরপি এমপি জনাব আবু মারুফ হোসেন।
তিনি বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিকল্পে জনগনের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতু বন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উথাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। প্রধান অতিথি আর ও বলেন, পুলিশ জনতার মিলন মেলায় ওপেন হাউজ ডে এমন একটি টুলস যেখানে সরাসরি ভুক্তভোগী সহ সমাজের সার্বিক চিত্র উঠে আসে যা আমাদের নজরে নাই। এজন্যই ওপেন হাউজ ডে পুলিশের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আরিফুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার (পশুরাম ও মাহিগঞ্জ জোন), জনাব রেজাউল করিম অফিসার ইনচার্জ, হারাগাছ থানা। জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারাগাছ থানা। জনাব জামিল আক্তার জামিল সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, হারাগাছ পৌরসভা। জনাব শাহ জালাল, মোঃ মানিক মিয়া কাউন্সিলার ৮ নং ওয়ার্ড রংপুর, মোঃ আয়নাল হক সভাপতি হারাগাছ প্রেস ক্লাব, মোঃ আজহারুল ইসলাম ও স্থানীয় হারাগাছ পৌর ওয়ার্ড পুলিশিং কমিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT