1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।।

সৈয়দপুরে বিউটি পার্লারকর্মী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৯৫ বার পঠিত

তপন দাস

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। সানজিদা আক্তার কনা (২০) নামে ওই কিশোরীর ঘরের সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরী বিউটি পার্লার কর্মী ছিল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের নতুন বাবুপাড়া শহীদ নুর মোহাম্মদ লেন এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত কনা ওই এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে হাসপাতাল কর্মচারী মো: শফিকুল ইসলাম গোফফারের মেয়ে। তিন বোনের মধ্যে সে সবার ছোট ও একমাত্র অবিবাহিতা ছিল। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে করেছে সে ব্যাপারে কেউ মুখ খুলছেনা।

কনার মা ফুলমনি জানান, কাজের জন্য সকাল থেকে বাইরে ছিলাম। বেলা সাড়ে ১১ দিকে বাসায় ফিরে দেখি মেয়ের ঘরের দরজা ভিতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙ্গে দেখি কনা গলায় ওড়না পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

পরে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে নেয়ার অনেক আগেই কনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে মরদে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT