1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। গুরুতর অসুস্থ নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে নিতে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। কিন্তু সরকার সেই দাবী উপেক্ষা করে আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছে। এর পরিনতি ভালো হবেনা। এমন অমানবিক ও জঘন্য কর্মকান্ডের কারণে আওয়ামীলীগকে জাতি কোনদিন ক্ষমা করবেনা।

 

তিনি সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায়, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবদলের সদস্য এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুক এলাহী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ জুবের, সুহেল রানা, সুহেদুল ইসলাম সুহেদ, ১ম যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT