1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সিলেটে নয়াসড়কে মিনার ভেঙে বিপর্যস্ত নগরীর বিদ্যুৎ ব্যবস্থা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

সিলেট প্রতিনিধি:নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙতে গিয়ে তা রাস্তায় ভেঙে পড়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর বিদ্যুৎ ব্যবস্থা। দুপুর থেকে সন্ধ্যা সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছে নগরীর অনেক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

জানা যায়, পুনর্নির্মাণের জন্য সোমবার নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙার কাজ করছিলো সিটি করপোরেশন। কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভাঙার কাজ করায় দুপুর সোয়া ১২টায় দিকে পুরো মিনার ভেঙে পড়ে সড়ক ও বিদ্যুতের তারের উপর। এতে বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি হেলে পড়ে বিপর্যস্ত হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। একজন মোটরসাইকেল আরোহী আহতও হন।

দুপুর সাড়ে ১২টার পর থেকেই নগরীর নয়াসড়ক, জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, কাজীটুলা, মানিকপুর রোডসহ অনেকে এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে।

এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে বলেন, সিটি করপোরেশনের একটা ভূমিকম্প ঘটিয়ে ফেলছে। তাদের পরিকল্পনাহীন কাজে আমরা বিপদে পড়েছি। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অনেকগুলো পুল, ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত করে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে আমরা কাজ করছি। আমাদের ৫০/৬০ জন কর্মী দুর্ঘটনার পর থেকেই কাজ করছেন। তবে পুরো কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। অনেকগুলো লাইন ছিঁড়ে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT