1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সিলেটে করোনায় একদিনে রেকর্ড ২০ জনের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

এম,এ,রশীদ সিলেট থেকে :

মহামারি করোনাভাইরাসে সিলেটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় এটাই সর্বোচ্চ। এছাড়া নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৭১৫ জনের শরীরে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ২০ ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

 

করোনায় চব্বিশ ঘন্টায় সিলেটে এতো মানুষের মৃত্যু এর আগে হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই মারা যান ১৭ জন করে।

 

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৯৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩৫ জনের প্রাণ গেছে।

 

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৭১৫ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ।

 

এ নিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন ও হবিগঞ্জে ৫ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

 

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩০৩ জন। তাদের নিয়ে বিভাগে ৩১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়ে ওঠেছেন।

 

তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৬৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT